• ঢাকা |

ঢাবির কুয়েত মৈত্রী হল পরিদর্শন করলেন উপাচার্য, ছাত্রীদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ


নিউজ প্রকাশের তারিখ : ১০ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাবি সংবাদদাতা: ছাত্রীদের অসুস্থতার খবর পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলাদেশ কুয়েত মৈত্রী হল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হল প্রশাসনকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্যঝুঁকি নিরূপণ ও প্রতিরোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।

পরিদর্শনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত মৈত্রী হলের পানি ও খাবারের নমুনা ইতোমধ্যেই পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পাশাপাশি ছাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।