• ঢাকা |

গাজীপুরে দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না: জিএমপি কমিশনার


নিউজ প্রকাশের তারিখ : ২ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আবু সাঈদ চৌধুরী, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুরে দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।
গাজীপুর মহানগরের সদর, কোনাবাড়ী ও গাছা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন। 
এসময় তিনি পূজায় আগত ভক্ত-অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কুশলাদি আদান-প্রদান করেন।
জাহিদুল হাসান আরও বলেন, পূজায় আগত সবার নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে কাজ করছি। পূজা মণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও স্বেচ্ছাসেবকরা ভপ্রশংসনীয় ভূমিকা রাখছেন।
পরিদর্শনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।