মো:সাদেকুল ইসলাম লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাংকার চওড়া মাঠে আব্দুল মজিদ প্রামানিকও সামসুদ্দিন প্রামানিক স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি বিএনপি'র বর্ষীয়ান রাজনীতিবিদ রাজপথের লড়াকু সৈনিক জনাব নুরুন্নবী মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদুল, প্রচার সম্পাদক জেলা বিএনপি লালমনিরহাট এবং জাতীয়তাবাদী কৃষক দল আদিতমারী উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক জনাব শরিফুল ইসলাম মিঠু। আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল আদিতমারী উপজেলা শাখার সদস্য সচিব জনাব রিপন, জাতীয়তাবাদী কৃষক দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখা দপ্তর সম্পাদক সাংবাদিক সাদেকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক । তৃতীয় ম্যাচের এই খেলায় প্রধান অতিথি জনাব মোস্তফা বলেন, বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। বিএনপি বিশ্বাস করে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।খেলায় ২টি দল অংশগ্রহণ করে একটি সাংকার চড়া স্পোটিং ক্লাব অপর টি দুরাকুটি স্পোটিং ক্লাব। দুই গোলে বিজয়ী হন দুরাকুটি স্পোটিং ক্লাব।
তিনি আরও বলেন, আব্দুল মজিদ প্রামানিক ও শামসুদ্দিন প্রামানিক স্মৃতি গোল কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত এ টুর্ণামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।