• ঢাকা |

জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে নীতিনির্ধারক ও অংশীদারদের মতবিনিময় সভা


নিউজ প্রকাশের তারিখ : ২১ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: মানবদেহে জিংকের উপকারিতা ও এর ঘাটতি পূরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে "জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা" করা হয়েছে।

সোমবার (২১ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত ইএসডিও রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজন ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) এর হারভেস্ট প্লাস প্রোগ্রামমের বাস্তবায়নে ইকো ইএসডিও'র প্রধান কার্যালয়ে এ সভা করা হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মুহম্মদ শহীদ উজ জামান। ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইফতেখায়রুল ইসলাম, দিনাজপুর বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কৃষিবিদ ড: মাসুমা আক্তার বীথি সহ আরও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, পিসি কামরুল ইসলাম এবং উপজেলা পর্যায়ের সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।  

সভায় বক্তারা মানবদেহে জিংকের উপকারিতা, এর অভাবজনিত লক্ষণ এবং জিংক ঘাটতি পূরণে খাদ্য উৎস হিসেবে জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা জিংক সমৃদ্ধ খাদ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিজ নিজ সেক্টর থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই মতবিনিময় সভাটি জিংক সমৃদ্ধ কৃষিপণ্যের সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা।