• ঢাকা |

নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক


নিউজ প্রকাশের তারিখ : ৩১ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা তিনি ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন।

আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসিতে গিয়ে জনাব মিয়া গোলাম পরওয়ার প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নরওয়ের রাজপরিবার, …