• ঢাকা |

রিভারাইন পিপল পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ১ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মনছুর আলম, পাবনা: "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নদী ও পরিবেশবাদী সংগঠন রিভারাইন পিপল পাবনার উদ্যোগে পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাবনা শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের আঙিনায় শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয় এবং স্কুলের ২২৫ জন শিক্ষার্থীর হাতে হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের জীবনের সাথে জড়িত। গাছ যেমন ফুল, ফল দেয়, তমনি অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করছে। পৃথিবীতে সবাই ছেড়ে গেলেও গাছ তোমাকে কখনও ছেড়ে যাবে না৷ তিনি রিভারাইন পিপল ও এবিএস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা তোমাদের হাতে যে গাছের চারা তুলে দিচ্ছে সেটা যদি কাঠের গাছও হয় তোমরা যত্ন নিয়ে বড় করে তুলবে, যেমনটি একজন মা তার শিশু সন্তানকে সযত্নে বড় করে তোলেন। তোমারা যদি আগামী  দশ বছরে ১০টি গাছ লাগাও তাহলে সেই গাছ ভবিষ্যতের তহবিল হিসেবে কাজ করবে, এতে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, তিনি বলেন, আমাদের নিজেদের প্রয়োজনেই গাছ লাগাতে হবে। অতি সম্প্রতি নেপালে আকস্মিক বিপর্যয় আমাদের সেটাই স্মরণ করিয়ে দেয়। বিশেষ অতিথির বক্তব্যে এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান আলতাফ হোসেন গাছের চারা রোপণ পদ্ধতি, কৌশল, পরিচর্যা, এর উপকারিতা এবং বৃক্ষ-মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে রিভারাইন পিপল পাবনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক  ও  পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এএসএম ফরিদ এবং শুভেচ্ছা  বক্তব্য রাখনেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টর নদী ও পরিবেশকর্মী শফিক আল কামাল প্রমুখ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা সেন্ট্রাল গার্লস স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, নদী ও পরিবেশকর্মী, রিভাইন  পিপল পাবনার সদস্যগণসহ গাছের চারা নিতে আসা আড়াই শতাধিক শিক্ষার্থী।
গাছের চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন জাতের কলমের আম, কাঁঠাল, পেয়ারা, লেবু; ঔষধি বৃক্ষের মধ্যে নিম, অর্জুন; কাঠের গাছের মধ্যে পানিয়া এবং কক্সবাজারের ঝাউ; এবং শোভাবর্ধনকারী গাছের মধ্যে রয়েছে কাঠবাদাম, সোনালু, বকুল, পলাশ ইত্যাদি।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করেন  রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মনছুর আলম।
আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতে হাতে চারা বিতরণ শেষে অতিথিগণ স্কুল আঙিনায় ১টি বকুল, ১টি কাঠবাদাম,  ১টি সোনালু এবং একটি পলাশ গাছের চারা রোপণ করেন।