• ঢাকা |

ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন


নিউজ প্রকাশের তারিখ : ১ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

উন্মোচিত হলো “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর জার্সি ও মেডেল। ০১ নভেম্বর ২০২৬ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্য অতিথিদের উপস্থিতিতে ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি মহোদয়।
বিকাল ০৩-০০ ঘটিকায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস)। এরপর “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর উপর নির্মিত প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়।
এরপর বক্তব্য প্রদান করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) এবং “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২”এর রেস ডিরেক্টর লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন। এরপর হটলাইন নম্বর ১০২-এর উপর নির্মিত প্রোমো ভিডিও এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের উপর নির্মিত মহাপরিচালক মহোদয়ের লেখা ও জায়েদ খলিল-এর সুর করা ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার করার জন্য আয়োজনের সাথে জড়িত স্পন্সর প্রতিষ্ঠানসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার ও ফায়ার সার্ভিসের কাজে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতার জন্য রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান।
বক্তব্যের পর প্রধান অতিথি অন্য অতিথিদের সাথে নিয়ে “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর জার্সি ও মেডেল উন্মোচন করেন এবং ফটোসেশনে অংশ নেন। এরপর তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উল্লেখ্য, “Run & Rise for Humanity, Recall 102” স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ কে সকলের মাঝে পরিচিত এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস। আগমী ২৮ নভেম্বর পূর্বাচল ৩০০ ফুট-এ ২১.১ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ৫ কিঃমিঃ ও ছোটদের জন্য ১.০২ কিঃমিঃ - এই ৪টি ক্যাটাগরিতে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।