• ঢাকা |

​জুলাই সনদ বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করছে: শাহাদাতুল্লাহ টুটুল


নিউজ প্রকাশের তারিখ : ১ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জুলাই সনদ বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।
​আজ ৩১ অক্টোবর, শনিবার ঢাকা থেকে খুলনা অভিমুখে ১১ দলীয় ঐক্য আয়োজিত রোডমার্চের খুলনার, ঝিনাইদহ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পথসভায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
​পথসভায় শাহাদাতুল্লাহ টুটুল বলেন, “গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংশোধনের যে রায় প্রদান করেছে, তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি গুম-খুন নিয়ন্ত্রণে স্বাধীন তদন্ত কমিশন গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।”
​খুলনার আঞ্চলিক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, বন্দর নগরী খুলনার বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো অবিলম্বে খুলে দিতে হবে এবং খুলনার পর্যটন শিল্পের বিকাশে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
​সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “আমরা চাই সরকার তার মেয়াদ পূর্ণ করুক। কিন্তু সরকারের অপরিণামদর্শী আচরণই তাকে মেয়াদ পূর্ণ করতে দেবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।”
​পথসভায় আরও বক্তব্য রাখেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন।
​এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন এবি যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাহফুজুর রহমান ইমতু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাসুদুর রহমান, যুব নেতা নূর হোসেন, শরীফ হোসেন, ইসরাত জাহান লিজা, অ্যাডভোকেট রুহুল আমীন এবং ইমরান হোসেন শিপলুসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।