• ঢাকা |

পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দরে অগ্নিকাণ্ড 


নিউজ প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মো:জসিম উদ্দিন (অন্তু), বাউফল: বাউফল কালাইয়া বাণিজ্যিক বন্দরের আলী আকবর সরকারি প্রাইমারি স্কুলের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এনায়েত হোসেনের মুদি মনোহরি ও শাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকান ভুস্মীভূত হয়েছে। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর রাত ৮ দিকে এ অগ্নিকােন্ডর ঘটনা ঘটে। 
অগ্নিকান্ডে এনায়েত হোসেনের দোকানটি সম্পূর্ণ ও শাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,এনায়েত হোসেনের মুদি মনোহরির দোকান থেকে অগ্নিকান্ডের  সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পরে।
স্থানীয়দের পাশাপাশি ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
প্রাথমিক ধারণা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ -৩০ লাখ টাকা হবে। 
বাউফল ফায়ারসার্ভিসের কর্মকর্তা সোহরাব হোসেন বলেন লন্ডি অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হতে পারে।এনায়েত মুদি মনোহরির পাশাপাশি একই দোকানে চা বিক্রির লন্ডি ব্যবসা করতো।