• ঢাকা |

সাংবাদিক সাখাওয়াত হোসেনের সুস্থতা কামনায় রামগঞ্জ প্রেসক্লাবে দোয়া


নিউজ প্রকাশের তারিখ : ২৮ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ সাংবাদিক সাখাওয়াত হোসেন সখার আশু রোগমুক্তি কামনায় রামগঞ্জ প্রেসক্লাবের  উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই (রবিবার) সন্ধ্যায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ প্রেসক্লাব সংগঠনের সকল সাংবাদিকরা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রামগঞ্জ থানা জামে মসজিদ ও  ডাকবাংলা ডেম মসজিদের পেশ ইমামগণ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সাখাওয়াত হোসেনের  পেশাগত নিষ্ঠা, সততা ও মানবিক ভূমিকার কথা তুলে ধরে তাঁর সুস্থতার জন্য রামগঞ্জ উপজেলার সকল জনসাধানের কাছে দোয়া প্রার্থনা করেন।

দৈনিক খোলা কাগজ ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন সখা  গত এক মাস ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার পদ্মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।