রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০-আগস্ট) দুপুর বারোটায় দশ মিনিটে একটি বর্ণাঢ্য রেলি বেরহয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবেত নেতাকর্মীর উপস্থিততে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম,উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস , সদস্য সচিব নয়ন আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মিজানুর রহমান সাদ্দাম।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের দলের সদস্য সচিব রুবেল আহমেদ।