• ঢাকা |

সত্যের সন্ধানে সময়ের সাথে মূল্যবোধের সাংবাদিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৯ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: 'সত্যের সন্ধানে সময়ের সাথে মূল্যবোধের সাংবাদিকতা ও দায়বদ্ধতার অঙ্গীকার’ শীর্ষক দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে ফেনী সমিতি মিলনায়তনে এ কর্মসূচি চলে। দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক-প্রকাশক অশোক ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মোর্শেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও শ্রমিক নেতা আবুল হোসাইন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, রুরাল জার্নালিস্ট ফোরামের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ফেনী সমিতির সদস্য কাজী ফারুক আহমেদ, দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা ছাব্বির আহমেদ রনি, প্রধান সম্পাদক রাজু আলীম এবং প্রধান প্রতিবেদক হুমায়ূন মুজিব। 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান এবং পিআইবির সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি। 

প্রশিক্ষণ, সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন দৈনিক স্বদেশ বিচিত্রার নির্বাহী সম্পাদক নাসিরুদ্দিন মিলন ও মফস্বল সম্পাদক আজগর হোসাইন। 

বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মূল্যবোধ ও দায়বদ্ধতার সাংবাদিকতা চর্চা এখন সময়ের দাবি। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। 

দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।