• ঢাকা |

মাদ্রাসা ও এতিমখানায় বছরব্যাপী চাল সরবরাহ করা হবে: কাজী কায়কোবাদ


নিউজ প্রকাশের তারিখ : ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আখতার সিরাজী: জাতীয় নির্বাচনের আর বাকি দুই দিন। স্থানীয় জনগণ দুই প্রার্থীর মাঠের লড়াই দেখার সাথে সাথে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের লড়াইটা কেমন হয়, তা দেখার অপেক্ষায় আছেন। রোববার মুরাদনগর সদরে মোজাফফর উলুম বড় মাদ্রাসা মাঠে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, মুরাদনগরে বিএনপি নির্বাচিত হলে ২২ ইউনিয়নের সব মাদ্রাসা ও এতিমখানায় বছরব্যাপী চাল সরবরাহ করা হবে। 
সম্মেলনে অন্যান্যের মধ্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি বাহাউদ্দীন জাকারিয়া, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও মাওঃ লোকমান প্রমুখ বক্তব্য রাখেন। 
এদিকে প্রার্থীরা ছুটছেন মুরাদনগর উপজেলার গ্রাম ও গঞ্জে। দক্ষিণ মুরাদনগর থেকে উত্তরের বুথাইল মুন্সী বাড়ির চারদিকে। জানাগেছে রোববারও প্রার্থী ও কর্মীরাদের মধ্যে যে উচ্ছাস দেখা গেছে তাতে মুরাদনগরে চূড়ান্ত লড়াই হবে ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও
দাড়িপাল্লার প্রার্থী ইউসুফ সোহেলের, নির্বাচন কমিশন আগামীতে কারা ক্ষমতায় আসাছে সেদিকে নজর দিচ্ছেনা। যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি রাত ১২ টায়। 
জোটে যারা আছেন তারা যার যার দলীয় প্রতীকে নির্বাচন করে এমপি হওয়ার স্বপ্নকে বাস্তবে জয় করে ঘরে ফিরবেন। 
মুরাদনগরের বিএনপি প্রার্থী কাজী কায়কোবাদ আবারো স্বপ্ন দেখছেন জয়ী হবার।
এবারের নির্বাচন নিয়ে বড় আলোচনার যেমন জম্ম দিয়েছে বিএনপি প্রার্থী, তেমনি দাঁড়িপাল্লার প্রার্থী ইউসুফ সোহেল ব্যাপক জনপ্রিয়তা, সততা ও কর্মনিষ্ঠা নিয়ে আল্লাহর উপর ভরসা করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকার কঠিন প্রত্যয় ঘোষণা করেছেন।