প্রেস বিজ্ঞপ্তিঃ পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে হামদর্দ বাংলাদেশ-এর চার জন দায়িত্বশীল কর্মকর্তা ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার থেকে জোনাল ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, মোহাম্মদ বেল্লাল হোসেন, মো. কামাল হোসেন, মো. মাহবুব আলম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন।
পদোন্নতি পত্র তুলে দেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন। এ সময় তিনি বলেন, “আমাদের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সবসময়ই বলেন— ‘কাজ কাউকে খালি হাতে ফেরায় না।’ এই পদোন্নতি তারই বাস্তব উদাহরণ।”
তিনি আরও বলেন, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিই হলো এই পদোন্নতি। ভবিষ্যতেও যেন তারা সাফল্যের সাথে দায়িত্ব পালন করে, সেই প্রত্যাশাই রাখছে হামদর্দ পরিবার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক ও উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আমিনুল/দৈনিক গণজাগরণ