• ঢাকা |

ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩-২৯ এপ্রিল)  উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস চত্বরে বর্ণাঢ্য  র‍্যালী এবং  সিভিল সার্জন অফিসের সভাকক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে এবারের পুষ্টি সপ্তাহ উদযাপিত হচ্ছে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডাক্তার ফয়সাল আহমেদ।   এসময় পুলিশ সুপারের  প্রতিনিধি, বিভিন্ন এনজিও এর প্রতিনিধি (ব্রাক,বন্ধু ও এফপিএবি),জুনিয়র কনসালটেন্ট (সিডিসি), স্কুল হেলথ ক্লিনিক, ডিআরএস, বক্ষব্যাধি ক্লিনিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।