বিশেষ সংবাদদাতাঃ সৈয়দ মেসবাহ উদ্দিন মাহিনকে সভাপতি এবং সৈয়দ একরামুল হক নাছিমকে সাধারণ সম্পাদক করে হিজলা উপজেলা ফোরাম-ঢাকা’র ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ফোরামের সাধারণ সভায় নতুন নেতৃত্ব গঠিত হয়। কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয় আবুল কালাম আযাদ এবং ড. মুহাদ্দিস মাহমুদুল হাসানকে।
যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরিফুজ্জামান খান রাসেল ও এ্যাডভোকেট মোঃ ইউনুস। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয় পূবালী ব্যাংক কর্মকর্তা মোঃ তসলিম উদ্দিনকে।
ঐতিহ্যবাহী বরিশাল জেলার হিজলা উপজেলা ফোরামের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পৃথক ৬টি ইউনিয়নের জন্য আলাদা ৬ জনকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।
৬ জন সমন্বয়ক হলেন যথাক্রমে হরিনাথপুর ইউনিয়নের জন্য সমন্বয়ক মাওলানা আবদুস সালাম, মেমানিয়া ইউনিয়নের সমন্বয়ক মোঃ আঃ রহমান, গুয়াবাড়িয়া ইউনিয়নের সমন্বয়ক মাওলানা মোঃ নুরুজ্জামান, বড়জালিয়া ইউনিয়নের সমন্বয়ক অ্যাডভোকেট মারুফ বিল্লাহ, হিজলা গৌরবদী ইউনিয়নের সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজী এবং ধূলখোলা ইউনিয়নের জন্য সমন্বয়ক মোঃ হাদিসুর রহমান। এছাড়া, মোঃ নুরুজ্জামান- অর্থ সম্পাদক, ক্বারী মোঃ ইউসুফ আলী-দাওয়াহ সম্পাদক, কাজী মোঃ জাকির হোসেন-শিক্ষা ও গবেষণা সম্পাদক, ড. সামসুজ্জামান খান রাজিব-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, ডা. শাহ্ সিকান্দার তুহিন-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ কামরুল ইসলাম শাওন-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট অলিউদ্দিন-আইন বিষয়ক সম্পাদক, মোঃ আঃ খালেক পারভেজ-সাংস্কৃতিক সম্পাদক, মোঃ হারুন অর রশিদ-দপ্তর সম্পাদক, কাজী মোঃ সাইদুল ইসলাম-প্রচার সম্পাদক, মোঃ মাসুদ আলম রেজা-প্রকাশনা সম্পাদক এবং মোঃ আলী আকবর-সমাজ কল্যাণ সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে এমএম রহমাতুল্লাহ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিন মিজান, মোঃ সরোয়ার আলম, মোঃ অলিউদ্দিন এবং মোঃ এনামুল করিম।
৩১ সদস্যের নির্বাহী কমিটি ছাড়াও ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংক পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম. কামাল উদ্দিন জসিম, ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক মাওলানা নেসার উদ্দিন, শাহান শাহ চৌধুরী সামু, সৈয়দ গুলজার আলম ও ড. মোঃ শহিদুল ইসলাম।