• ঢাকা |

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০২৪ রিফাত মাসুদ


নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আখতার সিরাজী: ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ।

শনিবার পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক জিতে নেন রিফাত আল মাসুদ। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান’এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ২০২৪ সালে এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এসএম ইকবাল। এই বিভাগে রানার-আপ হয়েছেন একাত্তর টিভির ফয়সাল হাবীব ও  প্রথম আলোর স্পোর্টস এডিটর তারেক মাহমুদ। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। এই বিভাগে রানার-আপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক।

সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন সমকালের স্পোর্টসন এডিটর সঞ্জয় সাহা পিয়াল। এই বিভাগে রানার-আপ হয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টেও সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন চ্যানেল টি- স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন সময় টিভির তাজিন খন্দকার পান্না ও চ্যানেল ২৪-এর একেএম ফায়জুল ইসলাম।

ফিচার/ডকুমেন্টরি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ডেইলি স্টার’এর সাব এডিটর আশফাক উল আলম। রানার-আপ হয়েছেন এটিএননিউজের বদিউজ্জামান মিলন ও প্রথম আলোর জহির উদ্দিন মিশু।

ফিচার/ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের নাবিল এলাহী খান ও চ্যানেল ২৪ এর এসকে শাওন।

স্পোর্টস ফটোগ্রাফি ২০২২ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন দৈনিক দেশ রূপান্তরের স্পোর্টস ফটো জার্নালিস্ট মোশারফ হোসেন ভুবন। রানার-আপ হয়েছেন ডেইলি স্টারের সাব এডিটর মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল ও একই প্রতিষ্ঠানের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ।

এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুই জন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মো: আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়েছে।

বিজয়ী মাসুদ বলেন, যারা এই পথচলায় সহযোগিতা করেছেন নানা উপদেশ, পরামর্শ, নির্দেশনা দিয়েছেন, আমার পরিবার, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

 ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন. “ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ এর আয়োজনের জন্য, ক্রীড়াসাংবাদিকদের অনুপ্রাণিত করার জন্য বিএসপিএকে এবং সবচেয়ে কঠিন কাজ করা বিচারকদেরকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আমরা বিএসপিএর এই অনুষ্ঠানের দশ বছর সংযুক্ত আছি। আগামী ১০ বছর ম্যাক্স গ্রুপ বিএসপিএর সাথে থাকবে।”

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, “এটা আমাদের দাবি ম্যাক্স গ্রুপ আগামীতেও আমাদের সাথে থাকবে। গোলাম মোহাম্মদ আলমগীর বলেছেন, আমরাও বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে ক্রীড়াসাংবাদিকদের মানোন্নয়নের চেষ্টা করছি। আমরা স্পোর্টস জার্নালিস্ট ইনিস্টিটিউট করার কথাও ভাবছি। আমার মনে হয়, আমরা কারো ভুল না ধরে যদি নিজেদের কাজটুকু ঠিকঠাক মতো করি, তাহলে দেশ এগিয়ে যাবে। যারা আজ পুরস্কার জিতেছেন, যারা পাননি ও সেক্রেটারি সামন হোসেন সবাইকে

 দশমবারের মতো এ আয়োজনে অংশ নেয়ায় বিএসপিএর পক্ষ থেকে ধন্যবাদ জানান।