পায়েল আহমদ, মৌলভীবাজার: একুশে পদকপ্রাপ্ত জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর মৌলভীবাজার জেলা শাখার ২০২৬-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট সংগঠক, লেখক ও আইনজীবী অ্যাডভোকেট ড. মো. আবু তাহেরকে সভাপতি এবং সমাজকর্মী ও ব্যাংকার চৌধুরী মোহাম্মাদ মেরাজকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে নিসচার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
গত ১৭ আগস্ট রাজধানীর কাকরাইলে নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত কমিটির অনুমোদনপত্র সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজের কাছে হস্তান্তর করা হয়। নিসচার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও সাধারণ সম্পাদক লিটন এরশাদ স্বাক্ষরিত অনুমোদিত কমিটি এ সময় হস্তান্তর করা হয়।
নতুন কমিটিকে ঘিরে মৌলভীবাজারে সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন কমিটিতে যারা
নিসচার মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন খিজির মুহাম্মদ জুলফিকার, সানাউল ইসলাম সুয়েজ ও মো. আব্দুস সালাম।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজিবুর রহমান জছনু, মো. মিরাজ হোসেন হাজারী ও আজিজুর রহমান রুমেন।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আব্দুল কাদির রতনকে। সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল করিম চৌধুরী। অর্থ সম্পাদক মো. সাইফ উদ্দিন, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন এবং দপ্তর সম্পাদক মো. আব্দুল মুমিন রনি।
দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম। আইনবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরী, প্রকাশনা সম্পাদক সুহেল আহমদ আশরাফ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম, যুববিষয়ক সম্পাদক শেখ মো. তাজুল উল্ল্যা, সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম তানভীর, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা নাজমিন আক্তার এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম আহমদ।
কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ শাহীন মিয়া, মির্জা সুহেল বেগ, কাজী মনজুর আহমদ, দুরুদ আহমদ, দেওয়ান মোনাকিব চৌধুরী, মো. রিয়াজ উদ্দিন, বদরুল হাছান জুসেফ, মোহাম্মদ নুরুল হক, পায়েল আহমদ, জায়েদ আহমদ, কামরুজ্জামান, মামুনুর রহমান চৌধুরী, মো. রাহেল আহমদ, মো. নজরুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. আবুল কাশেম খাঁন, মিনহাজ আহমদ মুন্না, মো. আজিজুল হোসেন চৌধুরী, জুয়েল আহমদ, শাহী উদ্দিন ও এম. এ. মুন্তাকিম ইকরাম।
এ ছাড়া আরও নয়জনকে উপদেষ্টা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
দুই বছরের কার্যক্রমে সন্তোষ, সম্মাননা স্মারক
নিসচার মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি বিগত দুই বছরে জেলা আহ্বায়ক কমিটির কার্যক্রমেরও মূল্যায়ন করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় আহ্বায়ক কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে নিসচা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
এ উপলক্ষে বিগত আহ্বায়ক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সামনে বড় চ্যালেঞ্জ সড়ক নিরাপত্তা
মৌলভীবাজারের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ, বেপরোয়া গতি, চালকদের অসচেতনতা, পথচারীদের অসতর্কতা এবং সড়ক ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এমন বাস্তবতায় নিসচার নতুন জেলা কমিটির দায়িত্বও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটি সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও গবেষণা, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিতকরণ, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সড়কবিষয়ক প্রচার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম জোরদার করতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ সড়ক কেবল কোনো একটি সংগঠন বা সরকারের একার দায়িত্ব নয়। চালক, পথচারী, পরিবহন মালিক, আইন প্রয়োগকারী সংস্থা, সড়ক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতাই পারে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।
নিসচার নতুন নেতৃত্ব সেই সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশাই এখন মৌলভীবাজারবাসীর।