স্টাফ রিপোর্টার: নতুন আত্মপ্রকাশ করা যৌথ ব্যবসা প্রতিষ্ঠান বিজনেস লিংক এর দিনব্যপী আনন্দ ভ্রমণ ও ব্যবসা সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গাজীপুরের নীড় রিসোর্টে এ আনন্দ ভ্রমণ ও সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিল্পপতি কেটি এগ্রোভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস লিংক এর প্রতিষ্ঠাতা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষা উদ্যোক্তা সৈয়দ আতিক, ফেইস টু লাইফ স্টাইল ব্রান্ডের সিইও ডা: নূরুল ইসলাম চৌধুরী সোহেল, বিজকার্ড এর পরিচালক অপারেশন মাসুদুর রহমান, ডিজিটাল ওয়াইড মিডিয়ার সিইও মো: সোহেল রানা, আইকেইউ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও টেক্সট পাওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম অপু।
উল্লেখ্য, দেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী শিল্পপতি ও উদ্যোক্তাদের সমন্বয়ে "বিজনেস লিংক" নামের এ নতুন বিজনেস প্লাটফর্ম গড়ে তোলা হয়।