• ঢাকা |

জনগণ আর পরিবারতন্ত্রকে দেখতে চায় না,দেশের মানুষ পরিবর্তন চায়: ডা.শফিকুর রহমান


নিউজ প্রকাশের তারিখ : ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়েতে ইসলামী আমির ডা: শফিকুর রহমান বিএনপিকে উদ্দ্যেশ্যে করে বলেন- কৃষকদেরকে ধোকা দিয়ে ফার্মাস্ কার্ডের কথা বলছেন।তাদের শাসনামলে কৃষক সারের ন্যায্য দাম পায়নি।এখন জনগণকে ধোকা দেওয়ার জন্য এসব কথা বলছেন।

তিনি জনগনকে বলেন-৫ই আগষ্টের পর জনগনের মালামাল যারা লুট করেছে তাদেরকে ভোট দিবেন না।তাদেরকে ভোট দিলে ফ্যাসিবাদ আসবে।জনগণ আর পরিবারতন্ত্রকে দেখতে চায় না।দেশের মানুষ পরিবর্তন চায়। আর গোলামী নয় আজাদীর জন্য হ্যাঁ ভোট ও দাঁড়িপাল্লায় এবং ১১ দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) দুপুর ১১ টায় জামায়াতে ইসলামি ময়মনসিংহ মহানগর এর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও ময়মনসিংহ -৪ সদর আসন থেকে ১১ দল  মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুল।

ডা: শফিকুর রহমান বক্তব্য প্রদানকালে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার  ১১ দলের প্রার্থীদেরকে উপস্থিত জনগণের সাথে তাদের পরিচয় করিয়ে তাদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান।তারা বিজয়ী হলে দেশে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র প্রতিষ্ঠা হবে।

জনসভায় জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির মোঃ আব্দুল করিম, জামায়াতে ইসলামী নেতা মোঃ আনোয়ার হোসেন সুজন,এম এ বারী ও ১১ দল মনোনীত ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় সকল সংসদ সদস্য প্রার্থীগণ এবং ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনেকেই  বক্তব্য রাখেন।