ফারুক আহমেদ, মাগুরা: মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "Upholding Information Integrity in the Digital Age: The role of access to Information in addressing Information Disorder" “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত হয়।
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০ টার সময় মাগুরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) মোঃ আরিফুল ইসলাম সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনুর রশীদ, মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ এজাজ আহমেদ রোচি, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ ডঃ মোঃ আলফাজ উদ্দীন, মাগুরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোল্লা আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ সাব্বির আহমেদ, মাগুরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ ও অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা ব্যাপক। আর এর উপর ভিত্তি করে একজন সাংবাদিককে অবশ্যই তথ্য অধিকার ফরমের মাধ্যমে লিখিত আবেদন করে তথ্য নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এবং সংবাদ প্রকাশ করার পূর্বে অবশ্যই তথ্য ও উপাত্ত যাচাই-বাছাই করে সংবাদ করতে হবে।