• ঢাকা |

গফরগাঁওয়ে অসহায় পরিবারের মধ্যে আমেরিকান কোম্পানি VBSZ-এর খাদ্য সামগ্রী বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আকতার হোসেন ভূইয়া: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের ১২০টি অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমেরিকার কোম্পানি VBSZ.

চর আলগী ইউনিয়নের জনাব এমদাদুল হক ফরাজি সাহেবের উদ্যোগে এবং চরআলগী ইউনিয়ন বিএনপি'র অন্যতম নেতা জনাব সুমন ফরাজির সার্বিক সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে ছিল ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৩ কেজি চাল ও ৩ কেজি আলু। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি জনাব কাইয়ুম সাহেব। সাধারণ সম্পাদক জনাব বাবুল সাহেব। চর আলগী ইউনিয়ন প্রশাসক জনাব দেলোয়ার হোসেন সামি।চরআলগী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাস্টার সাহেব। গফরগাঁও উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক জনাব মনিরুজ্জামান রুবেল মাস্টার। চরআলগী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও মেম্বার জনাব নজরুল ইসলাম সাহেব। চর আলগী ইউনিয়নের ডিলার জনাব শফিকুল ইসলাম ফরাজী সাহেব। গফরগাঁও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জনাব শওকত আলী সাহেব। চরআলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান। কি সব দল নেতা জনাব বুলবুল সাহেব। জনাব কামরুজ্জামান সাহেব ,জনাব মনিরুজ্জামান শেখ। তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি জনাব আসাদ ফরাজী। কৃষক দল নেতা জনাব ফারুক ফরাজী।গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জনাব শিহাব হাসান।তাছাড়াও আরো অনেক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চর আলগী ইউনিয়নের খাদ্য সামগ্রী গ্রহীতা সাধারণ জনগণ। সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।