বিশেষ প্রতিবেদক: এডুকেশন ইন্টারন্যাশনাল অধিভুক্ত বাংলাদেশ টিচার্স ফেডারেশন আয়োজিত আলোচনা সভা রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়।
বুধবার অনুষ্ঠিত সভায় শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা পদ্ধতির আধুনিকায়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষা পদ্ধতির বর্তমান দৈন্যদশার জন্য হতাশা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন ড. দেওয়ান আযাদ রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন ড. পাপিয়া সুলতানা, মো: আবদুল মান্নান, মো: কামরুস সালেহীন, বিলসাজে ফেরদৌসী, ইসমত জাকিয়া, শাহানা আফরোজ প্রমুখ। সভায় বক্তাগণ মাধ্যমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর করার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য কর্মসূচি গ্রহণ করেন।
উক্ত সভায় আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।