নিজস্ব প্রতিবেদক: পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর নির্বাহী পরিচালক ডা. নূর মোহাম্মদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ডা. নূর মোহাম্মদ জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এবং মানবিক সহায়তা কার্যক্রমে পিএসটিসি’র ৪৭ বছরের অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত করেন।
তিনি ঈদের পর ‘স্প্রিন্ট’ অভিজ্ঞতা নিয়ে একটি জাতীয় সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা জানান এবং একটি নিবেদিত এসআরএইচআর মিনি-ক্লিনিক পুনঃপ্রতিষ্ঠায় মন্ত্রণালয়ের দিকনির্দেশনা কামনা করেন।
মাননীয় মন্ত্রী “বাংলাদেশ ফার্স্ট” দর্শনের আলোকে বিশ্বস্ত ও সক্ষম প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দুর্যোগ-প্রতিক্রিয়াশীল স্বাস্থ্যসেবা জোরদারে পিএসটিসি’র সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।