• ঢাকা |

DGFP মহাপরিচালকের সঙ্গে PSTC নির্বাহী পরিচালকের সাক্ষাৎ


নিউজ প্রকাশের তারিখ : ৭ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: PSTC-এর নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ ৭ জুন ২০২৬ তারিখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP)-এর নবনিযুক্ত মহাপরিচালক ডা. জিন্নাত রেহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ড. নূর মোহাম্মদ PSTC-এর লক্ষ্য, কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে চলমান ও সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য ও অঙ্গীকার একসূত্রে গাঁথা।
তিনি সম্প্রতি PSTC ও DGFP-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) সম্পর্কেও আলোচনা করেন। এই সমঝোতার মাধ্যমে পরিবার পরিকল্পনা ও SRHR কার্যক্রম আরও শক্তিশালী করতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পাবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, তরুণ ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. জিন্নাত রেহানা এ সহযোগিতাকে স্বাগত জানান এবং পরিবার পরিকল্পনা ও SRHR খাতে PSTC ও DGFP-এর চলমান উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সৌজন্য সাক্ষাতের জন্য PSTC প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।