• ঢাকা |

তালায় শাহাজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর (আউটলেট) শাখা উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: "আন্তরিক সেবায় প্রতিশ্রুতি বদ্ধ" ব্যাংকিং সেবা আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে সাতক্ষীরার তালায় উদ্বোধন হলো শাহাজালাল ইসলামী ব্যাংক পিএলসি তালা বাজার(আউটলেট)শাখা।
সোমবার (২২ ডিসেম্বর)  সকাল ১০ টায় তালা সোনালী ব্যাংকের নিচতলার( তালা হাসপাতাল রোড়) ব্যাংকের তালা বাজার(আউটলেট) শাখার উদ্বোধন হয়। এজেন্টঃ মেসার্স স্বপ্ন এন্টারপ্রাইজ এর প্রোপাইটার এস এম মশিয়ার রহমানের সভাপতিত্বে ও কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহাজালাল ইসলামী ব্যাংক পিএলসি চুকনগর শাখার ম্যানেজার হাওলাদার আসাদুজ্জামান, বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, সোনালী ব্যাংক তালা শাখার এজিএম  মোঃ আব্দুর রাজ্জাক, উন্নয়ন প্রচেষ্টার সহকারী পরিচালক শাহনেওয়াজ কবির( শাওন), তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রতিটি সচ্ছল ব্যাক্তি ব্যাংকের সাথে সংযুক্ত। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে গ্রাহকদের  কাঙ্খিত সেবা প্রদান করতে পারেন না। আমরা সেসব থেকে শিক্ষা নিয়ে প্রতিটি গ্রাহকের সেবার মাধ্যমে আস্থা অর্জন করতে চাই। আশা করি আপনার আমাদেরকে সে সুযোগ দিবেন এবং আমাদের পাশে দাড়াবেন। আমরা আপনাদের বিশ্বাস রক্ষা করার চেষ্টা করবো। 
সভাপতি তার বক্তব্যে, ব্যাংকে পরিচালিত সব ধরনের হিসাব খোলা,নগদ জমা, উত্তোলন ও যে কোন হিসাবে স্থানান্তর, অনলাইনে টাকা প্রেরন, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ প্রদান,এটিএম কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলনের সুবিধার কথা ব্যক্ত করেন। 
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিতে ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।