মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুর উপজেলায় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেছে শিক্ষা বিভাগ।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে 'পারফরম্যান্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)' প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এই আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।
আলোচনায় অংশ নেন—
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল
জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এএসএম মাজেদুর রহমান
আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু
অভিভাবক প্রতিনিধি আবদুল আলীম
পুরস্কারপ্রাপ্ত ছাত্র রাফিউল ইসলাম রাফি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ।
এবারের আয়োজনে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র এবং পুরস্কারের অর্থ প্রদান করা হয়। পুরস্কারের অর্থ শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াবে এবং ভবিষ্যৎ অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিবৃন্দ।