মাগুরা সংবাদদাতা: মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর বাসস্ট্যান্ডে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর সদর ইউনিয়নের আমীর মাওলানা মোঃ ইনছান আলীর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহম্মদ, অফিস সেক্রেটারী মোঃ খাইরুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্যা মিজানুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা জামায়াতের যু্ব ও ক্রীড়া সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ মুক্তার হুসাইন সহকারী সেক্রেটারী ও রিকশা- ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, শ্রীপুর ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা সভাপতি আশিকুর রহমান, শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক গোলাম রাব্বী প্রমুখ।
সম্মেলন শেষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে খামারপাড়া বাজার ও শ্রীপুর কলেজ মোড় হয়ে উপজেলা চত্বর ঘুবে শ্রীপুর বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।