• ঢাকা |

নীলফামারীর ডিমলা থানার ছাদের পলেস্তারা খসে এএসআই আহত, ভাঙল কম্পিউটারও


নিউজ প্রকাশের তারিখ : ১৫ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা: নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দায়িত্বরত মসলিম উদ্দিন নামের এক এএসআই আহত হয়েছেন।এ ঘটনায় থানার ডিউটি অফিসারের কক্ষে ব্যবহৃত একটি কম্পিউটারও ভেঙে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা খুলে ডিউটি অফিসার এএসআই মো. মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে।এতে ওই এএসআই কিছুটা আহত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।আহত এএসআই মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় হঠাৎ রুমের ছাদের পলেস্তারার একটি অংশ খুলে পড়ে আমার কাঁধে আঘাত লাগে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে। আমার আগে যারা এখানে ওসির দায়িত্বে ছিলেন তারা নতুন ভবনের চাহিদা পাঠিয়েছেন।