• ঢাকা |

রামচন্দ্রপুর বাজার ভয়াবহ আগুনে পুড়ল ৭০ লাখ টাকা জ্বালানি তেলের দোকান 


নিউজ প্রকাশের তারিখ : ২২ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আবুল কালাম আজাদ, কুমিল্লা: রামচন্দ্রপুর বাজার ভয়াবহ আগুনে পুড়ল জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সাড়ে ৫টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা ঐতিহ্যেবাহী রামচন্দ্রপুর বাজার আমিননগর মোড়ে এঘটনা ঘটে। আগুনে ডিজেল, পেট্রোল, অকটেন ও গ্যাস সিলিন্ডার, টায়ার, একটি ফার্নিচার দোকান, বেশ কয়েকটি মিটার ও তার পুড়ে গেছে প্রায় ৭০ লাখ টাকার মালামাল। 
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় ইউপির সদস্য মোঃ আলমগীর হোসেন বলেন, হাজী মোঃ মিজানুর রহমান জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে তিতাস নদীতে থেকে পাইপ দিয়ে কাজ শুরু করেন। আগুনের ভয়াবত আকার ধারণ করে। থেমে থেমে গ্যাস সিলিন্ডারগুলোর বিস্ফোরণ ঘটতে থাকে। পাশাপাশি উৎসুক জনতা তিতাস নদী পানি এনে আগুন নিয়ন্ত্রণের সহায়তা করেন। ভয়াবহ এ আগুনে রামচন্দ্রপুর বাজার এগারো কেভি বৈদ্যুতিক সংযোগের তার পুড়ে গিয়ে আশপাশের গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
পল্লিবিদ্যুৎ একটি দল বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ শুরু করেছে। 

কেম্পানীগঞ্জ জোনাল অফিস এজিএম মোঃ ইয়াসমিন আহমেদ বলেন, আগুনে অনেক মিটার ও তার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নির্দেশ দেন তাহলে মিটার ও তার নির্মাণ করা হবে।

ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স মুরাদনগর ফায়ার ফাইটার মোঃ ইয়াসিন বলেন, এরির্পোট লেখা সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। পরে জানানো হবে।