• ঢাকা |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়াই ফুটবল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৫ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাবি সংবাদদাতা: কুষ্টিয়া থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘গড়াই ছাত্র কল্যাণ সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে দিনব্যাপী “গড়াই ফুটবল টুর্নামেন্ট–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট শুক্রবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল খেলার মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। কুষ্টিয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং নুরজাহান রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, কুষ্টিয়া দৌলতপুরের কৃতি সন্তান শরিফ উদ্দিন জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে শরিফ উদ্দিন জুয়েল বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি আরও জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মিডিয়াভুক্ত দৈনিক নতুন আশা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সাবেক ঢাবিয়ান মো. মোরশেদ আলম, সাবেক মেধাবী শিক্ষার্থী আসাদুজ্জামান পলাশ এবং গড়াইয়ের সদ্য সাবেক সভাপতি জুবাইল ইসলাম হিমেল।
টুর্নামেন্টকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়ার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, কুষ্টিয়ার ভাই-বোন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।
গড়াইয়ের সভাপতি শাকিব হোসেন জানান, “কুষ্টিয়ার শিক্ষার্থীদের মিলনমেলা, সৌহার্দ্য ও খেলাধুলার বন্ধনে চলুন একসঙ্গে হই”— এই প্রত্যয়কে সামনে রেখে গড়াই ছাত্র কল্যাণ সংস্থা নিয়মিতভাবে শিক্ষার্থীদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এবং সাধারণ সম্পাদক রাবেয়া তুছ সাদিয়া রাবু বলেন " সকলের সাথে সেতুবন্ধন গড়ে তোলাই আমার প্রধান উদ্দেশ্য "।