• ঢাকা |

ভোলায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ


নিউজ প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এমএ মান্নান, ভোলা প্রতিনিধি: ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার আওতাধীন দেউলা ইউনিয়নে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর সকাল ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃষ্ঠপোষক পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের  সংসদ সদস্য পদপ্রার্থী, হাতপাখা প্রতীকের কান্ডারী মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণের কল্যাণে, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহর হুকুম ও রাসূলের (সা.) আদর্শের উপর ভিত্তি করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও আহ্বান জানান— “জনগণকে বিভেদ ভুলে ইসলামী জীবনব্যবস্থার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে কুরআনের আহ্বানেই আমাদের সংগ্রাম।”
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল, আলেম-ওলামা ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত জনতার মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াতপত্র ও সংগঠনের বিভিন্ন কর্মসূচি প্রচার করা হয়।