• ঢাকা |

মাগুরার শ্রীপুরে মহিলা দল কর্তৃক ৩১ দফা লিফলেট বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, মাগুরা: মাগুরার শ্রীপুরে মহিলা দল কর্তৃক ৩১ দফা লিফলেট শ্রীপুর শহর ও খামারপাড়া বাজারে বিতরণ ও পথসভা করা হয়। 
বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকাল ৩ টার সময় লিফলেট বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি মহিলা দল সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

 লিফলেট বিতরণের সময়  উপস্থিত ছিলেন, মাগুরা জেলা মহিলা দল সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজু খান, মাগুরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পলাশ, মাগুরা জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার শিউলী, জেলা বিএনপি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার স্মৃতি, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক সাবিনা ইয়াসমিন মেরী, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন রত্না, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, মাগুরা পৌর শাখা মহিলা দলের আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি, মাগুরা সদর উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসনেআরা খাতুন পলি, সদর থানা আহবায়ক রত্মা পারভীন সহ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবে। তিনি তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা করেন ধারাবাহিক ভাবে এবং সবাইকে উঠান বৈঠকের মাধ্যমে ৩১ দফার সবগুলো দফার আলোচনা করতে ওয়ার্ডের নেত্রী ও কর্মীদের বিশেষ অনুরোধ করেন।