• ঢাকা |

আসন্ন ২নং বড়তাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় হালিম মাস্টার


নিউজ প্রকাশের তারিখ : ১১ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রুহুল আমিন, জেলা সংবাদ দাতা: আসন্ন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ২নং বড়তাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে জনপ্রিয়তার দিক থেকে হালিম মাস্টার এগিয়ে রয়েছেন বলে দাবি করছেন তার সমর্থকরা।
স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার কারণে হালিম মাস্টারের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে বলে জানা গেছে। হালিম মাস্টার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  বিএনপির এই নেতা দীর্ঘ দিন ধরে তার ইউনিয়ন বিএনপি পরিবারকে সুসংগঠিত করে রেখেছেন। হালিম মাস্টার এলাকায় এক নিবেদিত প্রাণ ও জনকল্যাণে কাজ চালিয়ে যাচ্ছেন। 
 নির্বাচনে তিনি প্রার্থী হলে তার জনপ্রিয়তা ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তার অনুসারীরা।
হালিম মাস্টার জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি চেয়ারম্যান হতে পারলে।২ নং বড়তাড়া ইউনিয়নের উন্নয়ন কাজ বয়স্ক বিধবা  মাতিকালী, প্রতিবন্ধী, কাড বিনা টাকা বিনা করে দিব  ও নাগরিক সেবা বি এম পি পরিবার থেকে    কৃষকদের কৃষি কার্ড মাদের ফ্যামিলি কার্ড বয়স্ক প্রতিবন্ধী মাতৃকালীন বিভিন্ন ভাতা কাড বিনা  টাকায় করে দিব । পাশাপাশি  আমি নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ।