• ঢাকা |

বাসাইলে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন কমিটি অনুমোদন


নিউজ প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট মো. বজলুর রহমান মিয়াকে আহ্বায়ক এবং আব্দুর রহিম সিদ্দিকীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডল এবং সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব যৌথভাবে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিটি অনুমোদন পায়।
কমিটিতে আরও রয়েছেন—
যুগ্ম আহ্বায়ক: আব্দুল খালেক দেওয়ান
সদস্য: শেখ ফিরোজ, মো. হারুন-অর-রশিদ, মো. আবু সাইদ মিয়া ও খন্দকার বদরুদুজা কায়ছার।
নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে বাসাইল উপজেলার মুক্তিযোদ্ধা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।