• ঢাকা |

সিনেমা প্রেমীদের যশোরে নতুন অধ্যায় মনিহার সিনেমা উদ্ভোধন হলো সিনেপ্লেক্স


নিউজ প্রকাশের তারিখ : ২৪ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এমএন শাহিনুল ইসলাম: যশোর অফিস: বাংলাদেশের একমাত্র সর্ব বৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। যার আসন সংখ্যা ১৪৩০। এর মধ্যে দিয়ে দ্বিতীয় তলায় ৭২ আসনে সিনেপ্লেক্স চালু হয়েছে এ কথা জানালেন ব্যবস্থাপনা পরিচালক মোল্যা ফারুক আহমেদ। ১৯৮৩ সালে সোহেল রানা, নায়িকা সূচরিতা অভিনীত দেওয়ান নজরুল পরিচালিত “জনি” সিনেমা দিয়ে মনিহারের যাত্রা শুরু। নব্বই দশক পর্যন্ত ১ হাজার ৪০০ আসনে মনিহারে প্রতিদিন ৪টি শোতে সিনেমা প্রেমীদের ঢল নামত। কিন্তু নব্বই দশকের পর থেকে সিনেমা ব্যবসা শুরু হয় মন্দা। বিগত দুই দশকের মধ্যে উল্লেখযোগ্য ছবি আসে প্রিয়তমা, পরান, তুফান, ভাইজান, মনপুরা, হাওয়া, রাজকুমার, শিকারী, নবাব, আয়নাবাজী এমন ছবি দেখতে জমজমাট দর্শকের ভীড় হতো। সিনেমা ব্যবসা ছিল। সিনেমা প্রেক্ষাগৃহের মধ্যে খুবই সুন্দর মনোরামা পরিবেশের মধ্য দিয়ে দর্শকরা ছবি উপভোগ করে। এর মধ্যে দিয়ে নতুন আঙ্গিকে নতুন অধ্যায় শুরু করেন সিনেপ্লেক্স। এর পর থেকে দর্শক অনেকটা বেড়েছে। বর্তমান মানুষ সৌখিন ভালো পরিবেশ, ভালো ছবি উপভোগ করতে চায়। অথচ ২০০০ সালের পর থেকে চলচিত্রের ভয়াবহ ধস নেমে আসে। চলচিত্রের সংকটের কারনে দর্শকের মন জয় করা ছবির মার্কেট নেই। দিন দিন হারিয়ে যাচ্ছে সিনেমা প্রেমিকরা। এ কারনে সিনেমা ব্যবসা আগের মত আর নেই। তার পরও সিনেমা ব্যবসাকে আরো উন্নত করার জন্য মনিহার প্রেক্ষাগৃহে এসি, লাইটিং সহ ডলবি সাউন্ড সিস্টেমের কাজ শেষ করেছে। মনিহার প্রেক্ষাগৃহের কর্মচারী প্রদীপ বলেন, আমরা মনিহারকে ভালোবসি। যার কারনে আজও আকড়ে আছি। আমি আমার প্রচার-প্রচারনা প্রসার বৃদ্ধি করেছি। অপরদিকে ব্যবস্থাপনা পরিচালক মোল্যা ফারুক আহমেদ অতি দুঃখের সাথে বলেন, মনিহার বেচে আছে একাধিক ব্যবসা বানিজ্য নিয়ে। বর্তমান ৩৯ জন কর্মকর্তা কর্মচারী। তাদের বেতন ভাতা দিতে হিমশীম খেতে হচ্ছে। তার পরও দর্শকের আগ্রহ বাড়াতে মনিহারকে ২৫০ আসনে সিনেপ্লেক্স নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। সকল সিনেমা প্রেমিকদের সিনেপ্লেক্সে ছবি উপভোগ করার জন্য মনিহারের পক্ষ থেকে আমন্ত্রন রইল।