• ঢাকা |

নড়াইলে পুকুর পাড় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


নিউজ প্রকাশের তারিখ : ৭ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় পুকুর পাড় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামের হবি মৃধার পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। নিহত তাজিম মোল্যা ওই গ্রামের সহিদুল মোল্যার ছেলে। সে আমডাঙ্গা আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন সুত্রে জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চরআড়িয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় তাজিম মোল্যা নামে ওই শিক্ষার্থী। পরে সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন চরআড়িয়ারা গ্রামের হবি মৃধার পুকুর পাড়ে মরদেহটি দেখতে পাই। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- চর আড়িয়ারা গ্রামের ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও শিপন শেখ (১৮)।

লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।