• ঢাকা |

উত্তরা বেলি কমপ্লেক্সে ‘মিঙ্গেল ইন স্টাইল’-এর যাত্রা, একই ছাদের নিচে চার ব্র্যান্ডের লাইফস্টাইল অভিজ্ঞতা


নিউজ প্রকাশের তারিখ : ১৪ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মাল্টি-ব্র্যান্ড লাইফস্টাইল রিটেইলের নতুন ধারণা নিয়ে যাত্রা শুরু করেছে ‘মিঙ্গেল ইন স্টাইল’। এটি একটি অভিনব শোরুম, যেখানে একই ছাদের নিচে চারটি ভিন্ন ব্র্যান্ডের সমন্বয়ে তৈরি হয়েছে ফ্যাশন, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনধারার এক অনন্য প্ল্যাটফর্ম।
প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু পোশাক বিক্রি নয়, বরং আধুনিক জীবনযাত্রার সঙ্গে স্টাইল, আরাম, সুস্থতা এবং ব্যক্তিগত পরিচয়ের এক সমন্বিত অভিজ্ঞতা তৈরি করা। এই প্ল্যাটফর্মে একত্র হয়েছে চারটি ব্র্যান্ড—আভাসা, পিওর নর্থ, বিদজার এবং মিঙ্গেল—যাদের প্রত্যেকটি দৈনন্দিন লাইফস্টাইলের আলাদা আলাদা দিককে উপস্থাপন করে।
‘মিঙ্গেল ইন স্টাইল’-এর কো-ফাউন্ডার ও হেড অব অপারেশন্স নাসরিন করিম বলেন, “মিঙ্গেল আসলে আমার কাছে একটা প্যাশন প্রজেক্ট। আমাদের মূল ভিশন হচ্ছে মডার্ন ফ্যাশনকে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে মিঙ্গেল করা। আমরা চাই মিঙ্গেল একটা ওয়ান-স্টপ ওয়ার্ডরোব সলিউশন হোক, যেখানে একজন মানুষ তার আইডেন্টিটি, কালচার এবং পার্সোনাল স্টাইল একসাথে খুঁজে পায়।”
তিনি জানান, ক্রেতাদের বিভিন্ন প্রয়োজনের কথা বিবেচনা করে মিঙ্গেলের অধীনে চারটি সাব-ব্র্যান্ড তৈরি করা হয়েছে। এর মধ্যে আভাসা-তে রয়েছে লাউঞ্জ ও কমফোর্ট ওয়্যার, পিওর নর্থ-এ পাওয়া যাবে জিম ও স্পোর্টস ওয়্যার, বিদজার-এ থাকছে ক্যাজুয়াল ও ক্লাসিক পোশাক এবং মিঙ্গেল নিজে একটি এথনিক ওয়্যার ব্র্যান্ড হিসেবে কাজ করছে।
শোরুমটির অভ্যন্তরীণ নকশা এমনভাবে করা হয়েছে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ব্র্যান্ডগুলো ঘুরে দেখতে পারেন এবং কেনাকাটার অভিজ্ঞতা হয়ে ওঠে আরও আরামদায়ক ও বিলাসবহুল। উত্তরা বেলি কমপ্লেক্সে অবস্থিত এই ফ্ল্যাগশিপ স্টোরটি ইতোমধ্যে ফ্যাশনপ্রেমীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
উত্তরাবাসীদের আমন্ত্রণ জানিয়ে নাসরিন করিম বলেন, “আমাদের উত্তরার ফ্ল্যাগশিপ স্টোরটি খুব প্রাইম লোকেশনে করা হয়েছে। উত্তরার ফ্যাশন লাভারদের আমি আমন্ত্রণ জানাব তারা এসে আমাদের স্টোরটি ঘুরে দেখার জন্য। বিশেষ করে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের পুরো কালেকশনের ওপর আমরা ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড় দিচ্ছি। সবাইকে এই অফার উপভোগ করার জন্য মিঙ্গেলে আমন্ত্রণ জানাচ্ছি।”
এই কিউরেটেড মাল্টি-ব্র্যান্ড প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের লাইফস্টাইল রিটেইল খাতে নতুন মাত্রা যোগ করতে চায় ‘মিঙ্গেল ইন স্টাইল’, যেখানে আরাম, সংস্কৃতি, সুস্থতা এবং ব্যক্তিগত স্বকীয়তা একই সুতোয় গাঁথা।