• ঢাকা |

বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সিদ্দিকুর রহমানের ইন্তেকাল


নিউজ প্রকাশের তারিখ : ১২ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক: শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: সিদ্দিকুর রহমান মাস্টার রোববার রাত ২.৩০মিনিটে বাধ্যর্কজনিত করনে ইন্তেকাল করেছেন ( ইন্না.... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজ রোববার বাদ জোহর পাঠানপাড়া মুক্তি বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ মরকুন সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম সিদ্দিকুর রহমান মাস্টার ফিউচার ম্যাপ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দীন  এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হক রাসেলের পিতা। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।