শেখ মোঃ এনামুল হকঃ সিরাজগঞ্জ সরকারি কলেজে হেলথ ডিপার্টমেন্টের অধীনে সিরাজগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ছাত্র-ছাত্রীদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের ১ম দিনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব হুমায়ুন খালিদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার তানভীর মাহমুদ পলাশ ও মোহাইমেন তামিম।
এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।