ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও কিংস নিউজের হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকতের পিতা শেখ সামছুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিআরইউ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। গত রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই ছেলেই সাংবাদিকতা পেশায় নিয়োজিত।
মঙ্গলবার মরহুমের জন্মস্থান গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
সোমবার এক শোকবার্তায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় ডিআরইউ নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।