• ঢাকা |

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ মিলবে না যাঁদের


নিউজ প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া আইডি, বিকৃত ছবি ও বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা ঠেকাতে কড়া অবস্থান নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এর অংশ হিসেবে সাধারণ ব্যবহারকারীদের পরিচয় সঠিকভাবে যাচাই করতে ভেরিফিকেশন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন এই নীতিমালার আওতায় সবাই বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ সুবিধা পাবেন না। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে চিহ্নিত করতে পারবেন অ্যাকাউন্টটি কোনো বাস্তব মানুষের নাকি এআই দিয়ে তৈরি ভুয়া আইডি। তবে মেটার পেইড সার্ভিস ‘মেটা ভেরিফায়েড’-এর মতো টাকা দিয়ে এই ব্যাজ কিনতে হবে না। নতুন এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিজের সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। ফেসবুক উক্ত ভিডিওটি অ্যাকাউন্টের মূল ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় শতভাগ নিশ্চিত করবে। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে অ্যাকাউন্টটি সচল অবস্থায় না থাকলে পাওয়া যাবে না এই ব্যাজ।

ফেসবুক কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, ফ্রিতে ব্লু ব্যাজ বা ভেরিফিকেশন সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হলো ব্যবহারকারীর বয়স অবশ্যই অন্তত ১৮ বছর হতে হবে। ১৮ বছরের কম বয়সী কোনো অ্যাকাউন্টধারীকে এই বিনামূল্যে ভেরিফায়েড ব্লু ব্যাজ দেওয়া হবে না।

প্রতারণা ও ভুয়া আইডির দৌরাত্ম্য কমাতে প্ল্যাটফর্মটি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর জোর দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা সম্প্রতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষা দিতেই এ পদক্ষেপে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।