নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের রূহের মাগফেরাত কামনায় পবিত্র মিলাদ শরীফের আয়োজন করেছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ এ পবিত্র মিলাদ শরীফের আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় পরিষদ।
বাদ মাগরিব আয়োজিত পবিত্র মিলাদ শরীফের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরকার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র'র কেন্দ্রীয় কর্মী প্রধান ইলিয়াস মাহমুদ।
পবিত্র মিলাদ শরীফ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইলিয়াস মাহমুদ বলেন, ফরিদপুরের আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহামহিত পীর সাহেব হযরত খাজাবাবা ফরিদপুরী (রহ.) এর আত্মমাবতার শিক্ষা অন্তরে ধারণ করে দেশ ও দেশের মানুষের কল্যানে আমাদের আত্ম নিয়োগ করতে হবে। পাশাপাশি বিগত দিনের ন্যায় দেশের সকল দুর্যোগে আমরা মানুষের পাশে থাকবো।
পবিত্র মিলাদ শরীফ শেষে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এ সময় অরাজনৈতিক এই সংগঠনটির কেন্দ্রীয় পরিষদের সহকারী কর্মী প্রধান ব্যবস্থাপনা মো. লতিফুর রহমান মাসুম, সহকারী কর্মী প্রধান তথ্য ও প্রচার মো. মমিনুল হক রাসেল, সহকারী কর্মী প্রধান দপ্তর মো. মনিরুজ্জামান মনির, সহকারী কর্মী প্রধান দপ্তর মো. আল আমিন এবং সহকারী কর্মী প্রধান অর্থ ও কোষাধ্যক্ষ মো. সুলতান উদ্দিন সাদি উপস্থিত ছিলেন।