• ঢাকা |

সিলেট কানাইঘাটে পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ গ্রেফতার


নিউজ প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে থানা পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়দেশ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। তার সাথে ছিলেন এসআই(নিঃ) মোঃ নূর হোসেন, এসআই(নিঃ) সোহাগ চৌধুরী, এসআই(নিঃ) শৈলেশ চন্দ্র দাস, এসআই(নিঃ) দূর্গা কুমার দেব।

উপজেলা ছাত্রলীগ সভাপতি রাওয়ান আহমদ (২৬), চটিগ্রামের মাসুক আহমদের ছেলে।

রাওয়ানের বিরুদ্ধে কানাইঘাট থানার মামলা নং-০১, তারিখ-০২/০২/২০২৫ইং, ধারা-বিশেষ ক্ষমতা আইনের 15(3)/25D, তদন্তাধীন এবং কানাইঘাট থানার মামলা নং-০৬, তারিখ-২৩/০৭/২০২৪ইং, ধারা-আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়াও উক্ত রাওয়ানের বিরুদ্ধে ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানা কানাইঘাট থানায় মূলতবী আছে।

গ্রেফতারকৃত আসামী রাওয়ান আহমদ এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানাট অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।