• ঢাকা |

নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা


নিউজ প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রীতম দাস, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন,  প্রমুখ।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত মুনমুন সাহা, লোহাগড়া এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার জানান, নিজ এলাকার বাইরে কর্মরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা বাধ্যতামুলক। 
তিনি বলেন, রেজিষ্ট্রেশন সস্পন্ন করার শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজ উদ্যোগে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। বিশেষ করে ব্যালট পাঠানোর ঠিকানা যেন নির্ভুলভাবে প্রদান করা হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।