• ঢাকা |

জয়পুরহাটের আক্কেলপুরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির মাটিচাপা মরদেহ উদ্ধার


নিউজ প্রকাশের তারিখ : ১২ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এবং হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি ধানখেতের মধ্যে মাটিচাপা দেওয়া অবস্থায় একটি হাত দেখতে পান। পরে তিনি চিৎকার করে আশপাশের কৃষকদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল এর মর্গে পাঠায়।

শাহীন রেজা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি বেশ কিছুদিন আগের হওয়ায় অনেকটাই পচে গেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।