আজমতপুর সীমান্তে থেকে ২টি বিদেশি শুটারগান ও ৯রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি
নিউজ প্রকাশের তারিখ : ৯ জানুয়ারী, ২০২৬ ইং
মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের আজমত সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি শুটারগান ৯রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
বৃহস্পতিবার ৯জানুয়ারী ২০২৬ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা এলাকায় আমবাগানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে মালিকবিহিন অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।