তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি :গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ আগষ্ট সকাল ১০.৩০ ঘটিকায় প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে যুগ্ন- সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি এম এ ফয়সাল, সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের সদস্য ও উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মো:: রফিকুল ইসলাম দাদুভাই, সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা শাহ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন প্রমুখ।