• ঢাকা |

মাগুরায় এসডিএফ'র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা


নিউজ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, মাগুরা : বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ তারিখে দ্যা রয়েল, মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), মাগুরা জেলা-এর আয়োজনে এবং এসডিএফ যশোর অঞ্চলের সহযোগিতায় দিনব্যাপী “মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক  মৃত্যুঞ্জয় সাহা স্যার। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার মন্ডল (MEL & MIS), আজম খান (অর্থ), মো. আসাদুর রহমান, মো. রবিউল ইসলাম (জীবিকায়ন ও কমিউনিটি ফিন্যান্স), মলয় অধিকারী (AMT Leader), সম্মানিত জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন, সকল জেলা ও ক্লাস্টার পর্যায়ের কর্মকর্তা, ক্লাস্টার ফ্যাসিলিটেটর, DEO, RELI জেলা সোসাইটির সভাপতি এবং বিভিন্ন ক্লাস্টার সোসাইটির সভাপতিবৃন্দ।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন। পরবর্তীতে বিভিন্ন ক্লাস্টার অফিসের নির্বাচিত গ্রাম সমিতিতে পরিচালিত ফিল্ড ভিজিটের অভিজ্ঞতা, প্রাপ্ত তথ্য, চিত্র এবং সার্বিক অগ্রগতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

কর্মশালায় RELI প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, বকেয়া ঋণ আদায়, ফেইজ-আউট পরবর্তী গ্রাম সমিতির কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সম্মানিত আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন।

মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য এবং মাসিক প্রোগ্রেস বিষয়ে আলোচনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার মন্ডল (MEL & MIS)। সঞ্চয় ও ঋণ কার্যক্রম বিষয়ে আলোচনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম। এছাড়া সংশ্লিষ্ট কম্পোনেন্টভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন আজম খান, মো. আসাদুর রহমান ও মলয় অধিকারী স্যার।

কর্মশালার সার্বিক উপস্থাপনা ও সেশন পরিচালনা করেন জেলা কর্মকর্তা (MEL & GA) অনুপ কুমার মন্ডল।

দিনব্যাপী এই কর্মশালা ছিল অভিজ্ঞতা বিনিময়, তথ্যভিত্তিক পর্যালোচনা, শিখন, জবাবদিহিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও টেকসই করার প্রত্যয়ে কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।