• ঢাকা |

কারিগরি শিক্ষা জিয়াউর রহমানের সৃষ্টি-সাবেক এমপি লালু


নিউজ প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়ায় কারিগরি শিক্ষার প্রসারে গাবতলী কারিগরি কলেজ উদ্বোধন হয়েছে। যা বৃহৎ এ উপজেলায় প্রথম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার বেলা ১২ টায় কলেজের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ, গাবতলী থানা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, সৈয়দ আহমেদ কলেজের সহকারী অধ্যাপক মুঞ্জুরুল আলম রাসেল। বিএনপি নেতা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, কারিগরি শিক্ষা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি। বিএনপিকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের সমস্ত লোভ লালসা থেকে দূরে থাকতে হবে, নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে, আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। দেশে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। মহান আল্লাহ পাক যদি চান এবং আগামী নির্বাচনে দেশের মানুষ যদি আস্থা রাখেন বিএনপির উপর, তাহলে দেশমাতা বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি এবং জনাব তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যভাবে কাজ করা আহ্বান জানান। অতিথি বৃন্দ বলেন, জেলার বিভিন্ন উপজেলায় কারিগরি কলেজ থাকলেও গাবতলীতে কোন কারিগরি কলেজ নেই। কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষার্থীরা আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে অবগত হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে কারিগরি কলেজ। সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ উপজেলাকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।